সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। তিনি অসুস্থ হয়ে এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে। তিনি এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।