বহিষ্কারের এক বছর পর প্রকাশ্যে আম্মারের শিবির-সংশ্লিষ্টতা
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার একসময় ইসলামী ছাত্রশিবিরের ‘সাথি’ ছিলেন। সংগঠনটির সাংগঠনিক চিঠির তথ্য অনুযায়ী, বিভিন্ন অভিযোগের পর ২০২৫ সালের সেপ্টেম্বরে তাঁর ‘সাথি’ পদ বাতিল করা হয়।