সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪%, প্রধানমন্ত্রীর প্রতি ৬৬%
সরকার পরিচালনার ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী ও সরকারের কর্মকাণ্ড নিয়ে জনমতের চিত্র উঠে এসেছে একটি জাতীয় জরিপে। এতে ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট বলে জানিয়েছেন। তবে সরকারের সার্বিক কর্মকাণ্ডে সন্তুষ্টির হার ৫৪ দশমিক ৫ শতাংশ।