জাগদল থেকে বিএনপি, যেভাবে রাজনীতিতে উত্থান জিয়াউর রহমানের
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। দলটির প্রতিষ্ঠাতা ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সামরিক বাহিনীর কর্মকর্তা থেকে রাজনীতির শীর্ষে উঠে এসে একটি নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠার পেছনে ছিল দীর্ঘ প্রস্তুতি ও নানা রাজনৈতিক সমীকরণ।