নিজ বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে গ্রিডে ১২০০ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী
সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে নিজ বাসভবনেই উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশানে তাঁর বাসভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের ১ হাজার ইউনিট নিজে ব্যবহার করার পাশাপাশি ১ হাজার ২০০ ইউনিট জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।