জাপানের আদলে স্টেম শিক্ষায় দক্ষ মানবসম্পদ গড়তে চায় বাংলাদেশ: ববি হাজ্জাজ
শুধু প্রযুক্তি কিনে ব্যবহার করলে একটি দেশ দীর্ঘমেয়াদে অন্যের ওপর নির্ভরশীল থাকবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা ও গণিত) শিক্ষার মাধ্যমে প্রযুক্তি বোঝা, নিজস্ব প্রয়োজন অনুযায়ী তা কাজে লাগানো এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনে সক্ষম মানবসম্পদ তৈরি করা সম্ভব।