নাসীরুদ্দীনের কারখানা সফর নিয়ে প্রশ্ন, মালিকানা ঘিরে পরস্পরবিরোধী দাবি
কুষ্টিয়ার ভেড়ামারায় ‘জেনুইন লিফ টোব্যাকো লিমিটেড’ নামে একটি তামাক কারখানায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ব্যক্তিগত সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। কারখানাটির আগের নাম, পুরোনো মালিকানা এবং বর্তমান মালিকানা নিয়ে রয়েছে পরস্পরবিরোধী দাবি।