‘ট্রেনিংয়ের জন্য নিয়ে আইছে, এখন দেখছি মিছিল’: এনসিপির কর্মসূচি নিয়ে বিতর্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রশিক্ষণে অংশ নেওয়ার কথা বলে কয়েকজন নারীকে ডেকে এনে পরে বিক্ষোভ মিছিলে অংশ নিতে বাধ্য করার অভিযোগ উঠেছে আয়োজকদের বিরুদ্ধে।