র্যাবে আসছে বড় পরিবর্তন, বদলাতে পারে নাম ও আইন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর কাঠামো ও কার্যক্রমে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন সরকারের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, র্যাব আর আগের কাঠামোয় থাকছে না এবং বাহিনীটির জন্য নতুন আইন প্রণয়ন করা হচ্ছে। পাশাপাশি নাম পরিবর্তনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।