ক্ষমতার চেয়ে মানুষের জীবনমান উন্নয়নই মুখ্য: ডিএসসিসি প্রশাসক
ক্ষমতার চেয়ে মানুষের জীবনমানের উন্নয়ন ও অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সবাইকে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।