২০২৩ সালের তুলনায় এবার ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু কম: প্রতিমন্ত্রী
২০২৩ সালের তুলনায় চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী যাতে চিকিৎসা না পেয়ে হাসপাতাল থেকে ফিরে না যান, তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।