এমপি নজরুলের নির্দেশে হামলার অভিযোগ ড্রাইভারের
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নির্দেশে তার সাবেক গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমানের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে দেওয়া এক লিখিত আবেদনে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।