ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়?
ঢাকা শহরের ফুটপাত ও রাস্তা হকারদের জন্য বরাদ্দ দেওয়ার বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। হকার ব্যবস্থাপনা নীতিমালার আওতায় ফুটপাত ও রাস্তা বরাদ্দ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত।