আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন
আগামী আগস্টের মধ্যেই ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম। তিনি জানান, লোকোমোটিভ প্রস্তুত রয়েছে, আগামী মাসে নতুন কোচ আসলেই অগ্রাধিকার ভিত্তিতে ট্রেন চালু করা হবে।