ঢাকায় বাংলাদেশি কর্মীদের ভাষা ও দক্ষতার প্রশিক্ষণ দেবে ইতালি দূতাবাস
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগ ও বৈধ অভিবাসনের সুযোগ বাড়াতে আগামী মাসে ঢাকায় বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করতে যাচ্ছে ইতালি দূতাবাস। এতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের ইতালীয় ভাষা, দেশটির সংস্কৃতি, সামাজিক রীতিনীতি এবং প্রয়োজনীয় ব্যবহারিক ও কারিগরি দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে।