কমিটি ঘোষণার একদিন পরই এনসিপির ২২ নেতাকর্মীর একযোগে পদত্যাগ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণার একদিনের মাথায় একযোগে ২২ নেতাকর্মী পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সহ-সাংগঠনিক সম্পাদক ও সদস্য।