হজ প্যাকেজের ব্যয় কমানো নিয়ে সংসদে যা বললেন ধর্মমন্ত্রী
এবারের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সেইসঙ্গে আগামী বছর হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি। মঙ্গলবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তরে মন্ত্রী এসব তথ্য জানান।