ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী
ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়, বরং নাগরিক হিসেবে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রত্যেক নাগরিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারপ্রধান হিসেবে তাঁর দায়িত্ব।