স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত জামায়াত নেতা
নওগাঁর বদলগাছী উপজেলায় জামায়াতের এক নেতার বিরুদ্ধে তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানের এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগকে কেন্দ্র করে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন।