ঢাকার চার নদীতে বৃত্তাকার নৌপথ চালুর উদ্যোগ, দূষণ বন্ধে কঠোর ব্যবস্থা
রাজধানীর চারপাশের চারটি নদীতে বৃত্তাকার নৌপথ চালুর লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে নদী দূষণের উৎসগুলো বন্ধ করে নৌপথকে আরও কার্যকর ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।