জুলাইয়েই কার্যকর হতে পারে নবম পে-স্কেলের পূর্ণ মূল বেতন
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। নবম পে-স্কেলের আওতায় সম্পূর্ণ মূল বেতন আগামী জুলাই থেকেই কার্যকর করার পরিকল্পনা করছে সরকার। প্রধানমন্ত্রীর অনুমোদন মিললে জুলাইয়ের মাঝামাঝি গেজেট প্রকাশের পর নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হতে পারে।