ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষায় নারীদের সুযোগ বাড়ছে: জুবাইদা রহমান
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্নাতক পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষার মতো সরকারি উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। একই সঙ্গে দেশের ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়ন বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।