জামায়াত এমপির জামাতাসহ তিনজন কারাগারে, তিনজনের রিমান্ড
রাজধানীর ইসিবি চত্বরের কাছে নিউগিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর, লুটপাট ও চুরির মামলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ তিন আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই মামলায় আরও তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড দেওয়া হয়েছে।