মন্ত্রিসভার ৫০ সদস্যকে নিরাপত্তা দিতে চিঠি
বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার ৫০ জন সদস্যকে নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব এ এস এম ইবনুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।