ধর্ষণের অভিযোগে বহিষ্কৃত জামায়াত নেতা সজলের বিরুদ্ধে মামলা
হবিগঞ্জের চুনারুঘাটে প্রতিবন্ধী এক ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের অভিযোগে জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা নূরুল ইসলাম সজলের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী নারী গত ১১ আগস্ট হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন।