জামায়াতসহ স্বাধীনতাবিরোধী ৩ দলকে দায়মুক্তি দিতে চেয়েছিল অন্তর্বর্তী সরকার
মুক্তিযুদ্ধের বিরোধিতার সংজ্ঞা থেকে জামায়াতে ইসলামী, মুসলিম লীগ ও নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সদস্যদের তীব্র আপত্তির মুখে সেই প্রস্তাব বাস্তবায়ন হয়নি।