পটিয়া হাসপাতালে আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী, একগুচ্ছ সেবার ঘোষণা
হাসপাতালের ওয়ার্ডে জায়গা না থাকায় মেঝেতেও চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। প্রতিদিন বহির্বিভাগে এক হাজারের বেশি রোগী এবং ভর্তি হচ্ছেন ১২০ থেকে ১৫০ জন। এমন পরিস্থিতিতে শনিবার (৩ অক্টোবর) দুপুরে আকস্মিকভাবে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।