সশস্ত্র বাহিনীর ১৪১ কর্মকর্তাকে পদোন্নতি
আওয়ামী লীগ সরকারের সময় সশস্ত্র বাহিনী থেকে বরখাস্ত, চাকরিচ্যুত, বাধ্যতামূলক অবসর, অকালীন অবসর ও স্বেচ্ছায় অবসরে যাওয়া ১৪১ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে চারজনকে সামরিক বাহিনীতে ফেরত নিতে বলা হয়েছে। আর বাকি কর্মকর্তাদের নিয়মিত চাকরির মেয়াদ শেষে সব ধরনের সুযোগ-সুবিধাসহ অবসর দেওয়া হয়েছে।