পরকীয়ার অভিযোগে জামায়াত নেতার পদ গেল
ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগ ওঠার পর ইনামুল মোল্লা (২৬) নামে স্থানীয় এক জামায়াত নেতাকে দলীয় পদ থেকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে দলটি।