নিয়মবহির্ভূত সবকিছু পরিচ্ছন্ন করবে সরকার: কৃষিমন্ত্রী
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে সরকার। এ কার্যক্রম শুধু রাস্তাঘাট বা ড্রেনের ময়লা পরিষ্কারে সীমাবদ্ধ থাকবে না; নিয়মবহির্ভূতভাবে যা কিছু রয়েছে, সেগুলোকেও পরিচ্ছন্নতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।