রামিসা হত্যায় নতুন মোড়! কে এই ডলার?
রাজধানীর পল্লবীর আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় নতুন করে আলোচনায় এসেছে ‘ডলার’ নামের এক ব্যক্তি। মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে হাজির হওয়ার সময় বারবার দাবি করেন, রামিসাকে ধর্ষণ ও হত্যা করেছে ডলার, আর তিনি শুধু মরদেহ গুম করার চেষ্টা করেছিলেন।