পাকুন্দিয়ায় দুই ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দুটি গুরুত্বপূর্ণ স্থানে ব্রহ্মপুত্র নদের ওপর ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। আঞ্চলিক যোগাযোগব্যবস্থা উন্নয়ন ও বৈষম্য কমানোর পাশাপাশি পাকুন্দিয়া, গফরগাঁওসহ আশপাশের এলাকার মানুষের চলাচল সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।