তিস্তা নিয়ে ভারতের বন্ধুত্ব নষ্ট করতে চাই না, দেশের স্বার্থই অগ্রাধিকার: পানিসম্পদমন্ত্রী
তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা ও মহাপরিকল্পনা বাস্তবায়নে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অক্ষুণ্ন রেখেই দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।