স্ত্রী রেখে ১২ বছরের শ্যালিকাকে নিয়ে উধাও, পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অপহরণ মামলা
বগুড়া জেলা পুলিশে কর্মরত কনস্টেবল সুমন রেজার বিরুদ্ধে ১২ বছর বয়সী শ্যালিকাকে অপহরণের অভিযোগে মামলা করেছেন তার স্ত্রী লাবণ্য আক্তার। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য বর্তমানে পলাতক রয়েছেন। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।