পূজায় বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল
শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। পূজাকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।