প্রথম আলো-ডেইলি স্টারে হামলা সরকারেরই কোনো অংশ ঘটতে দিয়েছে: নূরুল কবীর
নূরুল কবীর বলেন, ‘পরিষ্কারভাবে আমরা জানি প্রথম আলো ও ডেইলি স্টার, ছায়ানটকে ধ্বংস করে দেওয়ার জন্য এক দিন আগে, দুই দিন আগে থেকেই ঘোষণা দেওয়া হয়েছিল। কারা এই ঘোষণা দিয়েছে, এ দেশের সব মানুষ জানে, সরকারও জানে। বাংলাদেশের যেকোনো আইনে এটি ফৌজদারি অপরাধ। সরকার চাইলে আগেই তাদের গ্রেপ্তার করে ঘটনা প্রতিরোধ করতে পারত। কিন্তু তা করা হয়নি। তারা তো আগেই ঘোষণা দিয়েছিল—এগুলোকে ধ্বংস করা হবে। এ কারণেই আমরা বলেছি, সরকারের কোনো না কোনো অংশ এই ঘটনাটা ঘটতে দিয়েছে।’