প্রশ্নফাঁসের পুনরাবৃত্তি ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামী রোববার জমা দেওয়া হবে। প্রতিবেদন পাওয়ার আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।