ভাই হত্যার মামলা করতে গিয়ে নিজেই আসামি, তারেক রহমানের কাছে চাইলেন বিচার
আপন ভাইকে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করতে এসে নিজেই মামলার আসামি হয়েছেন বলে দাবি করেছেন ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহজাহান সিরাজী।
এখনো তাকে উক্ত মামলায় হাজিরা দিতে হচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তার ভাই ফাজিলপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও জেলা যুবদলের সদস্য সারোয়ার হোসেন(৩৩) কে বাড়ি ঘেরাও করে প্রকাশ্য দিবালোক হত্যা করা হয়েছে।