লেবাননে ইসরায়েলি হামলার পর হরমুজ প্রণালি ফের বন্ধ
লেবাননে ইসরায়েলি হামলার পর যুদ্ধবিরতি লঙ্ঘন-এর অভিযোগ এনে আবারও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, লেবাননে ইসরায়েলের বড় ধরনের হামলার পর প্রথমে প্রণালিতে জাহাজ চলাচল ধীর হয়ে আসে, পরে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।