বরিশালে সেই ঘটনায় জড়িত লিটু যুবদলের কেউ না: মোনায়েম মুন্না
বরিশাল শহরের অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনার পরিচালকের (এমডি) অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় মূল অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটু যুবদলের নেতা বলে অনেকে দাবি করেছে। তবে যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িত মোস্তাফিজুর রহমান লিটু বরিশাল মহানগর যুবদলের কোনো পদেই কখনো ছিলেন না।