বরগুনায় চুরি করে ঘরে আগুন, মুহূর্তেই নিঃস্ব এতিমখানার সেবকের পরিবার
বরগুনার সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের আমতলী গ্রামে সিঁধ কেটে ঘরে ঢুকে টাকা ও মূল্যবান মালামাল লুটের পর বসতঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সংঘবদ্ধ চোর চক্রের বিরুদ্ধে। ভয়াবহ এ ঘটনায় মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে একটি পরিবারের আজীবনের সঞ্চয় ও স্বপ্ন।