পাকিস্তানকে বাংলাওয়াশ, টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতকে ছাড়াল বাংলাদেশ
সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ। পঞ্চম দিন লাঞ্চের আগেই পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এক সময় যে পাকিস্তানের বিপক্ষে টেস্টে জয়ই ছিল স্বপ্ন, সেই দলকেই টানা চার টেস্টে হারিয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ।