বিদেশি ব্যাংকের গ্যারান্টি ছাড়াই আগাম অর্থ পাঠানোর সুযোগ
দেশের আন্তর্জাতিক বাণিজ্য আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে আমদানির ক্ষেত্রে আগাম অর্থ পরিশোধের নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট সীমার মধ্যে বিদেশি ব্যাংকের গ্যারান্টি ছাড়াই আমদানিকারকরা বিদেশে আগাম অর্থ পাঠাতে পারবেন। একই সঙ্গে এলসির (লেটার অব ক্রেডিট) বাইরে বিকল্প বাণিজ্য অর্থায়ন ব্যবস্থার ব্যবহারও উৎসাহিত করা হয়েছে।