পাঁচ মাস পর ভারত থেকে দেশে ফিরছেন ৯১ বাংলাদেশি জেলে
দীর্ঘ প্রায় পাঁচ মাস কারাভোগের পর অবশেষে দেশে ফিরছেন ৯১ জন বাংলাদেশি মৎস্যজীবী। শনিবার (৭ জুন) ভারতের পশ্চিমবঙ্গের ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর থেকে চারটি মাছ ধরার ট্রলারসহ তাঁদের আন্তর্জাতিক জলসীমার উদ্দেশে পাঠানো হয়েছে। সেখানে দুই দেশের নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর উপস্থিতিতে জেলেদের আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে।