এনসিপি নেতার বিরুদ্ধে তিস্তা থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগ
রংপুরের পীরগাছায় তিস্তা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে। তবে অভিযুক্ত রুবেল মিয়ার দাবি, সরকারি রাস্তার কাজের জন্যই তিনি বালু তুলছেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানেন।