সিলেটে বিএনপির সমাবেশ: মঞ্চে তারেক রহমান
বিএনপির নির্বাচনী জনসভার মঞ্চে হাজির হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমান সমাবেশের মঞ্চে হাজির হন। বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ঐতিহ্য ধরে রেখে সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।