নতুন পে-স্কেল বাস্তবায়ন করছে না অন্তর্বর্তী সরকার: বিদ্যুৎ উপদেষ্টা
সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, পে কমিশনের প্রতিবেদন কেবল গ্রহণ করা হয়েছে। এটি বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত বর্তমান অন্তর্বর্তী সরকার নেয়নি। অন্তর্বর্তী সরকারের মেয়াদ আর মাত্র ১৫ দিনের মতো আছে। এই সময়ে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবে না এ সরকার।