কিছু হাসপাতালে পরীক্ষামূলকভাবে মিলবে ফ্রি ডেঙ্গু চিকিৎসা
দেশে বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় নির্দিষ্ট কিছু বেসরকারি হাসপাতালে পরীক্ষামূলকভাবে রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে শুরু হচ্ছে তিন মাসের বিশেষ অভিযান।