সুযোগ পেলে শিশুরাই আকাশ ছুঁবে: ডা. জুবাইদা রহমান
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুসহ প্রতিটি শিশুর সুষ্ঠু বিকাশ নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজকে যৌথভাবে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, সুষ্ঠু ব্যবস্থাপনা ও সমান সুযোগ নিশ্চিত করা গেলে প্রতিটি শিশুই তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবে।