এসএসসি পরীক্ষা নিয়ে ডিএমপির বিশেষ নির্দেশনা
এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের কেন্দ্রে নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে এবং রাজধানীর সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়াও পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্যদের অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।